ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

বগুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি শাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো একসময় এই লুটের ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক মো. শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ জানায়, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকের কর্মকর্তারা তাঁদের কার্যক্রম শেষ করে চলে যান। আজ সকালে ব্যাংকে এসে তাঁরা ব্যাংকের সিন্দুক কাটা দেখেতে পেয়ে পুলিশে খবর দেয়৷ প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑